গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় ।। উইকিপিডিয়া ।। নাসিম আহমেদ


 গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলায় অবস্থিত প্রাচীন বিদ্যাপীঠ। এটি রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়।[১]

ইতিহাস[সম্পাদনা]

গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় ইতিহাস

জয়পুরহাট জেলার  আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামের আদীয় নাম ছিলো গোপালপুর । যা এখনও সিএস,আর এস, এম আর আর খতিয়ানে উল্লেখ আছে । গোপীনাথপুর বিগ্রহ পূর্ন গোপীনাথপুর থেকে এই গোপালপুর আসার পরে এই গ্রামের নামকরন করা হয় গোপীনাথপুর ।স্থথানের নাম অনুসারে প্রতিষ্ঠান  নাম করন করা হয় গোপীনাথপুর উচ্চ বিদ্যালয় । বিদ্যালয়টি ০১/০১/১৯৬৫ খ্রিঃ প্রতিস্টিত হয় এবং ০১/০১/১৯৬৫ খ্রিঃ স্বীকৃতি লাভ করে ।

জানামতে ,স্থানীয় জমিদার ব্রজেন্দ্র বল্লব প্রিয়া প্রথম এই প্রতিষ্ঠান , প্রতিস্টা করেন । প্রথম সভাপতির দায়িত্ব ও পালন করেন ।প্রথম প্রতিস্টাকালীন প্রধান শিক্ষক শেখ মোঃ তৈয়ব আলী । প্রতিস্টা লগ্নে প্রতিষ্ঠান কে সহযোগীতা করেন গোপীনাথপুরের মোঃ নাজির উদ্দিন মন্ডল ,মোঃ শরিফ উদ্দিন মন্ডল ,মোহাম্ম্দ আলী প্রধান , আবের উদ্দিন জোয়ারদার ,মজিবর রহমান খান ( মর্ত্তজাপুর ) , ফয়েজ উদ্দিন মন্ডল ( বারইল ) সহ অত্র এলাকার অনেকেই ।

 

এতপর এলাবাসীর একান্তিক সহযোগীতাই প্রতিস্টানটি প্রসার লাভ করে । বিদ্যালয়ের অনেক কৃতি ছাত্র-ছাত্রী দেশে বিভিন্ন গুরুত্বপূর্ন পদে দায়িত্ব পালন করছে । কতিপয় ছাত্র- ছাত্রীর নাম উল্লেখ করা হলো হইলঃ- মোঃ মাসুদুর রহমান ( সিনিয়র সহকারী সচিব ,স্বরাস্ট্র মন্ত্রানালয় ) , মোঃ ইন্জিনিয়ার গোলাম মোস্তফা ( সাবেক সংসদ জয়পুরহাট -০২ ), মোঃ নাদিরুজ্জামান ( অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয় ) , ডাক্তার কর্নেল মোঃ মাহবুব আলম ( ঢাকা সেনানিবাস ) , মোঃ মোকছেদ আলী ( অধ্যক্ষ সরকারী মজিবর রহমান কলেজ ,আক্কেলপুর ) , গোলাম রব্বানী ( প্রফেসর , শেলে এ বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় )  অন্যতম। বর্তমান ছাত্র- ছাত্রীর সংখ্যা প্রায় ৮০০ জন । বিদ্যালয়টি বোড পরিক্ষাই সন্তোষজনক ফলাফল সহ বিভিন্ন বিষয়ে খ্যাতি অর্জন করে ও অভিঙ্গ শিক্ষক মন্ডালীদ্বারা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসাবে সুনামের সহিত পরিচালিত হচ্ছে । 

শিক্ষক-শিক্ষার্থী[সম্পাদনা]

বিদ্যালয়টিতে বর্তমানে আট শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করে। বর্তমানে বিদ্যালয়ের ১৮ তম প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন আঃ রুহুল আমিন ও সহকারী প্রধান শিক্ষক হিসাবে আব্দুল বাছেদ ।[১]

পরিচালনা পরিষদ[সম্পাদনা]

বিদ্যালয়ের সভাপতি নির্মল কুমার প্রধান করে একটি বিদ্যালয় পরিচালনা পরিষদ রয়েছে।[২]

অবকাঠামো[সম্পাদনা]

গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়টি অত্র এলাকার অন্যতম একটি পুরাতন বিদ্যাপিঠ। এটি গোপীনাথপুর বাজারে অবস্থিত। স্কুলে মোট ৪ টি ভবন রয়েছে। তার মধ্যে ৩টি পাকা ভবন এবং একটি কাচা ভবন রয়েছে। স্কুল প্রাঙ্গনের পূর্ব পাশে প্রধান শিক্ষকের কার্যালয়, শিক্ষক মিলনায়তন, গ্রন্থাগার, কম্পিউটার ল্যাব সহ একাডেমিক অন্যান্য অফিস সহ মূল ভবনটি এক তলা। অন্যান্য ৩ টি ভবনে শিক্ষার্থীদের শ্রেনীকক্ষ হিসেবে ব্যবহৃত হয়।

শিক্ষার্থীদের জন্য সাইকেল গ্যারেজ, নামাজঘর, ছাত্রীদের কমনরুম, শহীদ মিনারসহ আধুনিক সুবিধাসমূহ সমৃদ্ধ ক্যাম্পাস।

পঠিত বিষয় এবং কোর্স[সম্পাদনা]

এই বিদ্যালয়ে স্কুল শাখায় মানবিক ও বিজ্ঞান বিভাগ চালু রয়েছে।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1.  "Institute Basic Info"। Education Management Information System। Directorate of Secondary And Higher Education। ৩১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৯
  2.  "গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়"। gopinathpurup.joypurhat.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৯-১৩

0 Comments